রংপুরের পীরগাছায় নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ

রংপুরের পীরগাছায় নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের পুকুর থেকে মোছা: উম্মে হাবিবা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ পুকুরে ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তবে শিশু হাবিবার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। নিহিত মোছা: উম্মে হাবিবা (৭) উপজেলার পারুল ইউনিয়নের চালুনিয়া এলাকার মো: আব্দুল হাকিমের মেয়ে ও সে মিলিনিয়াম চাইল্ড স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে সন্ধা পার হয়ে গেলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যারা খুঁজতে থাকেন। ওই দিন রাতেই পীরগাছা থানায় একটি অভিযোগ করেন শিশুটির বাবা। গতকাল বাড়ির পাশের ওই পুকুরে ৮-১০ জন ব্যক্তি জাল ফেলেও শিশুটিকে খুঁজলেও সন্ধান পাননি। শিশুটির বাবা ও তার সৎ মায়ের কাছে থাকত।

সোমবার সকালে স্থানীয এক ব্যক্তি হাঁস তাড়াতে গিয়ে ভেসে ওঠা মরদেহ দেখে চিৎকার করলে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে আসে। শিশুটির বাবা আব্দুল হাকিম জানান, শত্রুতা করে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
রংপুরের পীরগাছায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে মারা গেছে তার সঠিক কারন জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

