সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল

বিশেষ সংবাদ

রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি।জামায়াত-বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে ঢাকা উত্তরায় পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে হাউজ বিল্ডিং এলাকায় রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

বিএনপি’র মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ মাধ্যমে ওই মিছিলের কথা জানানো হয়েছে।

একটি ছবিতে ও রিজভীকে মিছিলের সামনের অংশে দেখা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিছিলে রিজভী ছাড়াও রাজধানীর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গত (২৮ অক্টোবর) শনিবার রাজধানীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর আটক হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর থেকে অজ্ঞাত স্থান থেকে দলটির কর্মসূচি ঘোষণা করে আসছেন রুহুল কবির রিজভী। দ্বিতীয় দফার অবরোধ চলাকালীন সোমবার (৬ নভেম্বর) প্রকাশ্যে এসে ঢাকার খিলগাঁও এলাকায় মিছিল করেন রিজভি।

এদিকে ঢাকার আরামবাগ মোড়ে দলের ঢাকা বিভাগীয় সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার পতনের হুমকি দিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা নিজেরাই এখন গুহায় ঢুকে গেছেন। গত (২৮ অক্টেবর) এর পর নাকি শেখ হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না, এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছেন গুহায়! গুহা থেকে প্রেস কনফারেন্স করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার...

জনপ্রিয়

অপরাধ

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণ-অভ্যুত্থানে জনগণ তাকে...

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৭০)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার...

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার...

হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচারী শাসন কায়েমের জন্য শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন...

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) এবং তাঁর স্ত্রী সুর্বণা রায় (৭০)-এর...

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৭...

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে গীতা পাঠ

নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে স্থানীয় সনাতন ধর্মাবলীরা। শনিবার (৬ ডিসেম্বর)...

তফসিল ঘোষণা কবে, এখনও নির্ধারিত হয়নি: ইসি সচিব

নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি থাকলেও তফসিল ঘোষণা করার দিন...

‘ভোট নিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য...