লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে নাজমুন নাহার (৫০) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সোমবার (০৮ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত নাজমুন নাহার ওই গ্রামের সৌদি প্রবাসী মো: নুরুজ্জামানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরে ঢুকে হাত-পা বাঁধা নাজমুন নাহারের মরদেহ পড়ে থাকতে দেখে তারা নিহতের স্বজনদের খবর দেন।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, নাজমুন নাহারের দুই মেয়ে বিবাহিত আছে। তারা স্বামীর বাড়িতে থাকেন। নাজমুন নাহারের স্বামী নুরুজ্জামান সৌদিতে থাকেন। এতে বাসায় তিনি একাই থাকেন। গতকাল রাতে বাসার পাশের একটি আমড়া গাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে। পরে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

