লালমনিরহাটে গুলি করার পর বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে গুলি করার পর মো: লিটন মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ-এর সদস্যরা। সোমবার (২৫ মার্চ) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর বিওপি সীমান্তের ৯২৩ নং পিলারের কাছে ভারতের ৭৫ গজ অভ্যন্তরে ভারতীয় অংশে এ ঘটনা ঘটেছে।
আটত লিটন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মো: মোকছেদুল রহমানের ছেলে।
লালমনিরহাটে গুলি বিদ্ধ যুবকের বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে বাংলাদেশি ওই যুবক গুরুতর আহত হয়। পরে বিএসএফ-এর সদস্যরা লিটন মিয়াকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি-বিএসএফ পর্যায়ে এখনো কোন প্রকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

তবে বিএসএফ-এর বরাতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন মিয়া নিহত হননি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

