শেরপুরে বৈষম্যবিরোধী মিছিলে হামলার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. সাগর আলী’কে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিনোদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সাগর আলী শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা-বগুড়া মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল চলাকালে শহরের ধুনটমোড় এলাকায় হামলার শিকার হয়। এ সময় রিফাত সরকারসহ (২২) বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরবর্তীতে ওই বছরের ২ নভেম্বর আহত রিফাত শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে ১৪৭ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামায় আরও অনেক’কে আসামি করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, তদন্তে সাগর আলীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে। “মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

