হাতে মেহেদি দিয়ে ‘এস’ লিখে কাকে ইঙ্গিত দিলেন পরীমণি?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিলেন। ঈদুল ফিতর উপলক্ষে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও হাতে মেহেদির রঙে বিশেষ এক অক্ষর লিখে ভালোবাসার বার্তা দিলেন তিনি।
সোমবার (৩১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি। ছবিতে দেখা যায়, তাঁর হাতে ক্যানোলা পরা এবং মেহেদির রঙে আঁকা ‘এস’ অক্ষর। অসুস্থ হলেও ঈদের আনন্দ ভাগ করে নিতে মেহেদি পরার এই উদ্যোগ নিয়েছেন বলে ইঙ্গিত দেন তিনি।
ছবির ক্যাপশনে পরীমণি লেখেন, “ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্য ধৈর্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।”
কিন্তু নেটিজেনদের দৃষ্টি সবচেয়ে বেশি কেড়েছে তাঁর হাতে লেখা ‘এস’ অক্ষরটি। পোস্টের মন্তব্যের ঘর লিমিটেড থাকায় সরাসরি প্রতিক্রিয়া জানাতে না পারলেও ছবিটি শেয়ার করে এ নিয়ে নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনেক ভক্তের মতে, এই ‘এস’ অক্ষরটি জনপ্রিয় তরুণ গায়ক শেখ সাদীর নামের প্রথম অক্ষরের প্রতীক। এর আগে একাধিকবার ফেসবুকে পোস্টের মাধ্যমে দু’জনের ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে।
এর আগেও পরীমণি বেশ কয়েকবার নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়ে পোস্ট করেছেন। একইভাবে শেখ সাদীও ফেসবুকে বিভিন্ন ছবি শেয়ার করে তাঁদের সম্পর্কের বিষয়ে জানান দিয়েছেন।
তবে, এই ‘এস’ আদৌ শেখ সাদীর নামের প্রথম অক্ষর কিনা, নাকি অন্য কোনো বার্তা বহন করছে—তা খোলাসা করেননি পরীমণি। তাই ভক্তদের কৌতূহল এখনো কাটেনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

