নাটোরের গুরুদাসপুরে

কিস্তি দিতে না পারায় নারী গ্রাহকের মাথায় কোপ দিল এনজিওকর্মী

বিশেষ সংবাদ

কিস্তি দিতে না পারায় কুলসুম বেগম (২৮) নামের এক নারী গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে এনজিও কর্মীদের বিরুদ্ধে। এনজিও কর্মীর মারধর আটকাতে গেলে কুলসুম বেগমের স্বামী সোহেল হোসেন ও দেবর শান্ত হোসেন আহত হয়।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ৬টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গৃহবধূ কুলসুম বেগম জানান, ‘আশা এনজিও’র মৌখাড়া শাখা থেকে আমার স্বামী সোহেল হোসেনের নামে ৮৬ হাজার ও শাশুড়ি আরজিনা বেগমের নামে ৪৫ হাজার টাকা সাপ্তাহিক কিস্তি হিসাবে ঋণ নিয়েছিলাম। প্রায় ১০ বছর ধরে এই সমিতি থেকে আমরা ঋণ নিয়ে আবার পরিশোধও করেছি। কিন্তু চলমান কিস্তির গত দুই সপ্তাহের টাকা বাকি পড়ে যায়।

ছেলের অসুস্থ ও আর্থিক সমস্যার কারণে এই ২ সপ্তাহ কিস্তি দিতে পারিনি। গতকাল সন্ধ্যার দিকে আশা এনজিওর লোকজন আমাদের বাড়িতে কিস্তির টাকা আদায় করার জন্য আসেন। টাকা দিতে সমস্যা হচ্ছে বলে এনজিও কর্মীদের আমি অনুরোধ করে আর কিছুদিন অপেক্ষা করতে বলার পরেই তারা বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

একপর্যায়ে এনজিওকর্মীদের আমি বলেই ফেলি যে আমাদের মারপিট করলেও এখন টাকা দেওয়া সম্ভব হবে না। এ কথা বলার পরেই বাড়ির উঠানে থাকা আমার সেলাই মেশিনের টেবিল থেকে একটি কেঁচি নিয়ে তারা আমার ওপর হামলা চালায়। পরবর্তীতে আমার স্বামী ও দেবর এগিয়ে এলে তাদেরকেও করে মারধর করে। পরে স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে আশা এনজিও’র মৌখাড়া শাখার ব্যবস্থাপক মহিদুল হক জানান, গ্রাহকের বাড়িতে আমাদের এক নারী কর্মী কিস্তির টাকা আদায়ে গেলে বারবার তাকে ঘুরিয়ে দেয়া হয় ওই গ্রাহক। গত শনিবার আমাদের অন্য কর্মীদের সঙ্গে নিয়ে ওই গ্রাহকের বাড়িতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তারাই আমাদের কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। এঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...