গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরে মিলছে ধাতব মূর্তি

বিশেষ সংবাদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় ১টি পুকুরে বালু খুঁড়লেই একের পর এক বেরিয়ে আসছে বিভিন্ন আকৃতির প্রাচীন আমলের ধাতব দেব-দেবীর মূর্তি। তবে মূর্তিগুলো নারী আবক্ষের ব্রোঞ্জের তৈরি বলে ধারণা করা হচ্ছে। মূল্যবান সম্পদ মনে করে স্থানীয় শিশুরা প্রতিদিন বালু খুঁড়ে এসব মূর্তি তুলে নিয়ে আসছে। মূর্তি গুলো একনজর দেখতে ওই পুকুর পাড়ে ভিড় করছেন উৎসুক জনগন। তবে এরকম আকৃতির মূর্তি এর আগে কখনও দেখেননি স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সপ্তাহ আগে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া গ্রামের ১টি পুকুরে গোসল করতে গিয়ে বালুর মধ্যে নানা আকৃতির দেব-দেবীর মূর্তি দেখতে পায় স্থানীয় শিশুরা। পরে তারা বালু খুঁড়ে আরও বেশ কয়েকটি মূর্তি পেয়ে বাড়িতে নিয়ে আসে। এভাবে বালু খুঁড়তেই একের পর এক মূর্তি উঠে আসছে। এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওই পুকুটির মালিক পার্শবর্তী সরাইকান্দি গ্রামের মো: বদরুল আলম শেখ।

এদিকে, শনিবার (২৩ মার্চ) দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাশেদুজ্জামান বিষয়টি স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরে ফুকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন দেব-দেবীর প্রায় অর্ধশতাধিক মূর্তি ও সেগুলোর অংশবিশেষ উদ্ধার করে নিয়ে যান।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধাতব মূর্তি উদ্ধারের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান জানান, আমি মূর্তির বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থল থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়। এ মূর্তিগুলো জেলা প্রশাসকের ট্রেজারে (কোষাগারে) জমা দেওয়া হবে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরিক্ষা করে বলতে পারবে এ মূর্তিগুলো কিসের তৈরি। তার আগে কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা ধারণা করছেন এসব মূর্তি নারী আবক্ষের ব্রোঞ্জের তৈরী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...