মতলব দক্ষিণে

জমি বিরোধের জেরে দুই সহোদরের ওপর নৃশংস হামলা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারে জমি বিরোধের জেরে প্রকাশ্যে দুই কাপড় ব্যবসায়ী সহোদরকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাপড়পট্টি এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, সফিকুল ইসলাম প্রধান (৬২)মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি বাদল প্রধান (৪২) তারা দুজনেই একই বাজারের কাপড় ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে বাইশপুর গ্রামে সফিকুল ইসলামের বাড়ির পাশে খালে একটি ট্রলার ভিড়ানোর চেষ্টা করেন প্রতিপক্ষ হেলাল উদ্দিন ও তাঁর লোকজন। সফিকুল ও তাঁর পরিবার এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এরই জেরে দুপুর আড়াইটার দিকে উপজেলা সদর বাজারের কাপড়ের দোকানের সামনে এসে সফিকুল ও বাদলের সঙ্গে আবারও বাগ্‌বিতণ্ডা শুরু করেন হেলাল উদ্দিন ও তাঁর অনুসারীরা। একপর্যায়ে তারা ধারালো দা দিয়ে সফিকুল ও বাদলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন

হামলায় সফিকুল ও বাদলের মাথা, হাত, বুক ও শরীরের বিভিন্ন অংশে গভীর জখম হয়। তাঁদের চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তাঁরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এলাকাবাসীর ভাষ্যমতে, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি পূর্বশত্রুতা ও জমি বিরোধ সংক্রান্ত ঘটনা। এ বিষয়ে থানায় হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৩...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায়...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় রামিসার ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।...