রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

বিশেষ সংবাদ

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকরা। এসময় তারা ভুয়া, ভুয়া স্লোগান দেন।

শনিবার (১৪ জুন) দুপুরের ঠিক আগ মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এ ঘটনা ঘটে।

এসময় সময় ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ পরিদর্শন শেষে ঢাকা ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় স্থানীয় শ্রমিকরা তাদের গাড়িবহর থামিয়ে দেন এবং বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে দাঁড়িয়ে উচ্চস্বরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা যায়, শ্রমিকদের রোধ করতে পুলিশ সদস্যরা বারবার অনুরোধ জানাচ্ছেন, কিন্তু বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের সরিয়ে দিয়ে উপদেষ্টাদের বহর হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেওয়া হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, “স্থানীয় শ্রমিকরা হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয়। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং উপদেষ্টাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়।”

জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতেই আমরা এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছি। জাফলংসহ নান্দনিক এলাকাগুলো থেকে পাথর উত্তোলনের অনুমতি আর দেওয়া হবে না। এখানকার শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়ে আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি।”

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “উনারা অনেক আগেই জাফলং ছেড়ে চলে গেছেন।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি)...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে দলভিত্তিক এই...

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও তা সঠিক নয়। রোববার (১৫...

নির্বাচনী জয়ের পর ডা. শফিকুর রহমানের বাসায় গেলেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনে বড় সাফল্যের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির...

বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫% ভোট পেয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫...

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবকে ঘিরে ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফয়েজ...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে...