ঠাকুরগাঁওয়ে শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও ধারণ, আটক ৩ কিশোর

বিশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে ৮ বছরের এক শিশুর মুখে জোর করে সিগারেট ঢুকিয়ে দেওয়া ও পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও ধারণের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গত রবিবার (১৯ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মে) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার (২৬ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ।

এর আগে, শনিবার ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, আটককৃত আসামিরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা সকলেই অপ্রাপ্তবয়স্ক।

ঠাকুরগাঁওয়ে শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও ধারণের বিষয়টি মামলার বিবরণে সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশু পৌর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। গত রবিবার (১৯ মে) সে বিদ্যালয়ের মাঠে খেলা করছিলো। এ সময় অভিযুক্তরা ওই শিশুটিকে বিদ্যালয়ের মাঠ থেকে পাশের ফাঁকা একটি স্থানে নিয়ে গিয়ে উত্ত্যক্ত করে।

একপর্যায়ে তারা মারপিট করে শিশুটির মুখে জোর করে সিগারেট ঢুকিয়ে দেয়। এতে শিশুটি বাড়ি চলে যেতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শিশুটির প্যান্ট খুলে পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে দেয় এবং তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

পরে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারলে গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে চলে যায়। পরে এ ঘটনাটি শিশুটি তার পরিবারকে জানায় এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা বিচার-মীমাংসার জন্য প্রস্তাব দিলে বৈঠকের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে বৈঠকে আসা লোকজনের ওপরে চড়াও হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারপিট করে বেশ কয়েকজনকে আহত করে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই একমাত্র পূর্ণ সাক্ষী, অন্যরা আংশিক সাক্ষী।বৃহস্পতিবার...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও...

শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬।...

বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই...

আগামী দুই মাস পেট্রল-অকটেনে সংকট হবে না: জ্বালানি বিভাগ

দেশে আগামী দুই মাস পেট্রল ও অকটেন সরবরাহে কোনো...