তিন নতুন দিবস ঘোষণা, ৫ আগস্ট ‘গণ–অভ্যুত্থান দিবস’

বিশেষ সংবাদ

গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরের ঘটনাবহুল তিনটি দিনকে স্মরণীয় করে রাখতে নতুন করে তিনটি দিবস ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যা ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে প্রতি বছর পালিত হবে।

একইসঙ্গে সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণার পেছনে রয়েছে এক তাৎপর্যপূর্ণ ইতিহাস। ৫ আগস্ট ছাত্র ও জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পদত্যাগে বাধ্য হয়। আন্দোলনের চাপেই সেদিন শেষ হয় একটি রাজনৈতিক পর্ব, শুরু হয় অন্তর্বর্তী শাসনের নতুন অধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনটি গণতান্ত্রিক পরিবর্তনের এক জলন্ত দৃষ্টান্ত।

এর ঠিক তিন দিন পর, ৮ আগস্ট গঠিত হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, যা দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত। দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়।

অন্যদিকে, ১৬ জুলাই ঘোষণা করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে। রংপুরে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগকে স্মরণ করতেই সরকার এই দিনটিকে দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটিও ‘খ’ শ্রেণিভুক্ত দিবস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছর যথাযথভাবে দিবসগুলো পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

দিবসগুলোর স্বীকৃতির মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাস ও ছাত্র আন্দোলনের স্মরণীয় অধ্যায়গুলো আনুষ্ঠানিকভাবে গুরুত্ব পেয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর অবশেষে মিন অং হ্লাইং আনুষ্ঠানিকভাবে মিয়ানমারর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দীর্ঘদিন ধরে দেওয়া তার প্রতিশ্রুতির...

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি...

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশের মানুষ ভালো থাকায়ই বিএনপিকে দীর্ঘ সময় রাজনৈতিক ভোগান্তি পোহাতে হয়েছে।শুক্রবার...

সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পর অবশেষে মিন অং হ্লাইং আনুষ্ঠানিকভাবে মিয়ানমারর প্রেসিডেন্ট হিসেবে শপথ...

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট...

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো ছিল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দেশের মানুষ ভালো থাকায়ই বিএনপিকে...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের...