দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ২ নারী গ্রেফতার

বিশেষ সংবাদ

দিনাজপুরের বীরগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামসহ ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার ইউপি সদস্য মো: আব্দুর রাজ্জাকের বাড়ীতে অভিযান পরিচালনা কর হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক পালিয়ে গেলেও তার ২ স্ত্রী মোছা: জাহানারা বেগম (৪০) ও মোছা: পারভিন বেগমকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

পরে বুধবার রাতেই গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মো: ফজলে এলাহী জুয়া আইন ১৮৬৭, ৩ ধারা মোতাবেক ওই ২ নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ২ নারীকে আটকের বিষয়ে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মইনুল ইসলাম জানান, অভিযানে জুয়া খেলার বড় ৯টি ডাব্বু, ৩০টি ডাব্বুর গুটি, জুয়া খেলার তিনটি প্লাস্টিকের বোর্ড, তিনটি ডাব্বু বানানো মেট, ১০০ গজ সাদা রংয়ের ইলেকট্রিক তার, ১টি এলইডি বৈদ্যুতিক বাল্বসহ সামিয়ানার জন্য আনুমানিক ২০ গজ কালো পলিথিন উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা মাদক ও জুয়া মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল) উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খন্দকারটোলা এলাকায়...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন...