নওগাঁর মান্দায় আম বাগান থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

নওগাঁর মান্দায় আলেপ উদ্দিন সরদার (৫০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১মে) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চন স্লুইচগেট এলাকায় আশরাফ আলীর আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এসময় আলামত হিসেবে পাশে পড়ে থাকা একটি খয়েরি রংয়ের শার্ট, একটি চার্জার লাইট এবং একটি জুতা জব্দ করা হয়।

নিহত আলেপ উদ্দিন সরদার উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সমসের আলী ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কাঞ্চন খুদুর মোড়ের পার্শ্বে একটি মাজার সংলগ্ন এলাকায় তার শশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।

নিহতের ভাগ্নে আনারুল ইসলাম বলেন, তার মামা পেশায় তিনি একজন শ্রমিক। বছরের অধিকাংশ সময় তিনি ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন। গত কয়েকদিন আগে ফরিদপুর থেকে বাড়ি আসেন তিনি। বাড়ি ফিরে আসার পরে স্ত্রী, ছেলে-মেয়েদের সাথে পারিবারিক বিরোধ চলছিলো। এরই জের ধরে তার মামাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি।

নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বলেন, আমার স্বামী গতকাল বিকেল ৫ টার দিকে পার্শ্ববর্তী খুদুর মোড়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে কাঞ্চন স্লুইচগেট এলাকায় একটি আম বাগানে তার স্বামীর লাশের সন্ধান পান। তবে পারিবারিক বিরোধের বিষয়টি এড়িয়ে যান তিনি।

নওগাঁর মান্দায় আম বাগান থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, সকালে কাঞ্চন স্লুইচগেট এলাকায় একটি আমবাগানে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে...