বগুড়ার শেরপুরে দুই সাবেক এমপি সহ ১৪১ জনের বিরুদ্ধে মামলা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিএনপি’র কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বগুড়া-০৫ আসনের সাবেক দুই সাংসদ সহ ১৪১ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (নং ২৪) দায়ের করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) রাতে শেরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে এই মামলা করেন।

২০২৩ সালের ১৫ নভেম্বর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটানো, মারধর এবং ভাঙচুরের অভিযোগ উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।


থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, এ মামলায় বগুড়া-০৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর নাজমুল আলম খোকন, সাবেক কাউন্সিলর শুভ ইমরান, শহর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম শিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন করিব ড্যানি, সাবেক সভাপতি গালিব সরকার, সাধারণ সম্পাদক সাদায়েত জামান নিহাল সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন কমিটির ১৪১ জনকে নামীয় আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ার শেরপুরে দুই সাবেক এমপি সহ ১৪১ জনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, ২০২৩ সালে শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা, হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে। তারাই আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করে, আমরা সে সময় মামলা করতে পারিনি, বর্তমান অন্তবর্তীকালীন সরকার আমাদের গনতন্ত্র ফিড়িয়ে দেওয়ায় আমরা এখন মামলা দায়ের করেছি

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ...