বগুড়ার শেরপুরে বোরো ধান- চাল সংগ্রহ ২০২৪ এর উদ্বোধন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৪ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধুনট মোড়স্থ খাদ্য গুদামে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবর রহমান মজনু।

বগুড়ার শেরপুরে বোরো ধান- চাল সংগ্রহ এর কর্মসূচী অনুষ্ঠানে, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাল সংগ্রহ অভিযান কমিটির সভাপতি মো: সুমন জিহাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম, শেরপুর (এলএসডির) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, মির্জাপুর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আলহাজ শফিকুল ইসলাম শিরু,

উপজেলা চাউল কল মালিক সমিতির আব্দুল হামিদ, উপজেলা সেমি অটো চাউল কল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, উপজেলা চাউল কল মালিক সমিতির নেতা আবু হানিফ, বিশিষ্ট চাউল ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সূত্র অনুযায়ী, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমের আওতায় প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ ৪৫ টাকা, প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩২ টাকা, প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৪ টাকা এবং গমের মূল্য প্রতি কজি ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ উপজেলায় চলতি মৌসুমে ১৩০১ মেট্টিকটন ধান, ১২,৪২০ মেট্টিক টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। প্রতি কৃষক সর্বোচ্চ ৩ টন ধান ও চুক্তিযোগ্য ১৯৬জন মিলার এ চাল বিক্রয় করতে পারবেন। গত ৭ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি উপজেলা প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল) উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খন্দকারটোলা এলাকায়...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন...