পুলিশ সদস্যদের ইনু-শাজাহানের হুমকি

“বাড়াবাড়ি করলে তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো”

বিশেষ সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় হাজির হওয়া নিয়ে হ্যান্ডকাফ পরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রবিবার (২০ এপ্রিল) সকালে প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

শাহজাহান খান বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধা, অথচ আমাকে হ্যান্ডকাফ পরিয়ে এখানে আনা হয়েছে। এটি অত্যন্ত অমর্যাদাকর।” তার আইনজীবী বিষয়টি আদালতের সামনে উপস্থাপন করলে, ট্রাইব্যুনালের বিচারক পুলিশ সদস্যদের বক্তব্য জানতে চান।

পুলিশ সদস্য নুরুন্নবী ট্রাইব্যুনালকে বলেন, আসামিদের হ্যান্ডকাফ পরানো হয়েছে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী। এ সময় আরেক সদস্য শহীদুল অভিযোগ করেন, “প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আমাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। ইনু সাহেব বলেন—তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো।”

শহীদুল আরও জানান, হাজতখানায় পৌঁছানোর পর তারা আবারও পুলিশ সদস্যদের হুমকি দেন এবং মিটিং করেন।

অভিযোগের জবাবে কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম ও শাহজাহান খান একযোগে বলেন, “না না, আমরা এসব বলিনি। সব মিথ্যা কথা।”

ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে বলেন, “যদি কোনও আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে, পুলিশ আইনি ব্যবস্থা নেবে। তবে পুলিশ সদস্যরাও যাতে বাড়াবাড়ি না করে সে ইদিকেও খোয়াল করতে হবে। বিষয়টি সংবেদনশীল, তাই দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...