বেড়াতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল

বিশেষ সংবাদ

ভারতে বেড়াতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভারতবিরোধী পোস্টের দায়ে মো: আলমগীর শেখ (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবীব।

এর আগে, রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনে পুলিশের তাকে হস্তান্তর করা হয়। বেড়াতে গিয়ে ভারত থেকে ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার মো: নুরু শেখের ছেলে।

জানা যায়, সেপ্টেম্বর মাসের ৩ তারিখে ট্যুরিস্ট ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন আলমগীর শেখ। সেখানে ঘুরতে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করে পোস্ট ও লাইভ করেন তিনি। এরপর তাৎক্ষণিভাতে তাকে চিহ্নিত করে ভারতীয় গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত আলমগীর শেখের ভিসা বাতিল করা হয়।

আলমগীর শেখে ফেসবুক একাউন্ট থেকে জানা গেছে, ভারতের আগ্রার তাজমহলে ঘুরতে গিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার আমরা বাংলাদেশের জনগণ মিলে ভারতকে ভাগ করতে চাই।

তিনি আরো লিখেছেন, মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে বলেও বলেন তিনি।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশি যুবক আলমগীর শেখের ভিসা বাতিল করে আমাদের নিকট হস্তান্তর করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা...

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এপ্রিল ও মে মাসের...

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর সেই কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার...

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর...

বেগম খালেদা জিয়ার সম্মাননা গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

জমি দখল মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রামের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি...