শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জ শহরে পুকুর থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

মুন্সীগঞ্জ শহরে পুকুর থেকে ভাসমান অবস্থায় মো: ফয়েজ মাহমুদ ফিরোজ (৫৮) নামের এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মধ্য কোর্টগাঁও কাজী কমর উদ্দিন গভঃ ইনস্টিটিউশনের পূর্ব পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফয়েজ মহমুদ ফিরোজ ওই এলাকার মৃত আহসানুল আলমের ছেলে। তিনি ইস্টার্ন টিউবস লিমিটেডের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মে) বিকালে আসরের নামাজের পর বাড়ি থেকে বের হন ফিরোজ। পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। মাঝে মাঝে এ রকম বেরিয়ে যেতেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি খুব নিরিবিলি ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। উচ্চমাত্রার মাইগ্রেন থাকার কারণে তিনি প্রতিদিন ঘুমের ওষুধ সেবন করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই দিন তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের ঔষধ সেবন করেন। অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করায় অচেতন অবস্থায় পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মুন্সীগঞ্জ শহরে পুকুর থেকে প্রকৌশলীর লাশ উদ্ধারের বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...