রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

শেরপুরে ইউএনও অফিসের সামনে আদিবাসীদের অবস্থান কর্মসূচী

বিশেষ সংবাদ

শেরপুরে ইউএনও অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রবিবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে মহাসড়কে মিছিল, মানববন্ধন এরপর ইউএনও অফিসের সামনে এই কর্মসূচী পালন করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উপর দফায় দফায় হামলা ও লুটপাটের ঘটনায় এই অবস্থান কর্মসূচীর পাশাপাশি স্মারকলিপি প্রদান করেন তারা। শেরপুরে ইউএনও অফিসে ক্ষেতমজুর ও ভূমিরক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

১৫ দিনের আলটিমেটাম:

কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় হাজার হাজার আদিবাসী তীরধনুক ও লাঠি নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন। সেদিন অনেক মানুষ জীবন দিয়েছেন। আমরা শান্তিপ্রিয় হলেও অধিকারের জন্য জীবন দিতে পারি। তিনি ঘোষণা দেন, আগামী ১৫ দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু সমাধান না হলে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আদিবাসী ক্ষেতমজুর ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি কমল সিংয়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বগুড়া জেলার সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ, শেরপুর উপজেলা কমিটির সভাপতি হরিশংকর সাহা, সন্তোষ কুমার সাহা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ভবানীপুর ইউনিয়নে দেড়শ বছরের অধিক সময় ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণ বসবাস করছে। গত ২০১৭ সাল থেকে এপর্যন্ত আদিবাসীদের উপর ২০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এতে তাদের ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, আবাদী জমি ও পুকুর দখল, তাদের সৎকারে ব্যবহৃত শ্মশান ও কালী মন্দির ভাংচুর এবং শতাধিক নারী পুরুষ ও শিশুকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এসকল ঘটনা নিয়ে তারা এপর্যন্ত শেরপুর থানা পুলিশের কাছে অন্তত ২০টি লিখিত অভিযোগ দিয়েছেন।

এর মধ্যে পুলিশ মাত্র ৩টি অভিযোগ এজাহার হিসেবে গ্রহন করেছে। কিন্তু পুলিশ কাউকে গ্রেফফতার করে নাই। একই ব্যক্তিরা গত ৬ মার্চ আমাদের আদীবাসী নেতা সন্তোষ কুমার সরকারের বাড়িতে প্রায় ৫ ঘন্টা ধরে সশস্ত্র হামলা চালিয়ে ৯ বিঘা পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। স্থানীয় প্রশাসন ও থানার সহযোগীতা চাইলেও সেখানে কোন পুলিশ যায়নি। এতেই প্রমাণিত হয় এই ঘটনায় স্থানীয় প্রশাসনের মদদ রয়েছে। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠু সমাধানের দাবি জানান

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...