শেরপুরে চাঁদা বন্ধের দাবীতে মহাসড়কে অটোরিকশা চালকদের প্রতিবাদ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে চাঁদা বন্ধের দাবীতে মহাসড়কে বিক্ষোভ করেছে প্রায় শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা চালক। রবিবার (২২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার হাজীপুর মডেল মসজিদের সামনে জড়ো হয়ে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় বিক্ষোভ থেকে শ্লোগান দেওয়া হয় “চাঁদাবাজের চামরা, তুলে নেব আমরা, চাঁদাবাজি চলবে নারে চলবেনা।

রানী নগরের অটোরিকশা চালক আশরাফুল আলম আরফান জানান, গত ১৯ তারিখ থেকে মহাসড়ক সহ শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ব্যাটারী চালিত প্রতি অটোরিকশা চালকদের কাছ থেকে ৪০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। আমরা এই চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেতে এই আন্দোলনে নেমেছি

এছাড়াও অটোরিকশা চালক সোবাহান, আসলাম, শামীম, আজগর, শাকিবুল হাসান, রাকিবুল ইসলাম, সিরাজুল ইসলাম, বুলবুল আহম্মেদ সহ একাধিক অটোরিকশা চালকরা জানান, আমরা পেটের দায়ে রিকশা চালাই। রাস্তায় প্রতিদিন ৪০ টাকা চাঁদা দিয়ে মালিকের টাকা রেখে আমাদের চলা কষ্টকর হয়ে গেছে।

তারা জানান, ৫ আগষ্টের পর থেকে এই চাঁদা আদায় বন্ধ ছিল। ভেবেছিলাম চাঁদার হাত থেকে মুক্তি পেলাম। কিন্তু হঠাৎ আবার এই চাঁদা আদায় শুরু হয়েছে। তাই আমরা প্রতিবাদ জানাতে সকলে একত্রিত হয়েছি। এই চাঁদা আদায় বন্ধ না হলে আমরা পরবর্তীতে আবারও বৃহৎ কর্মসূচি পালন করব।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ সংক্রান্ত কোনো তথ্য আমার জানা নেই, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আশিক খান জানান, আমরা পৌরসভা থেকে যে ইজারা দিয়েছি তার কার্যাদেশ এখনও দেওয়া হয়নি। জানুয়ারী থেকে এইটা কার্যকর হবে। সেখানে প্রতি অটোরিকশার জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, অটোচালকদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়ে জেনেছি। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...