শেরপুরে বিএনপি নেতার অপসারণে ক্ষুব্ধ কর্মীরা, অধ্যক্ষের অপসারণের দাবি

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় ভবানীপুর ইউনিয়নের কলেজ গেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, স্থানীয় জনতা ও বিএনপিপন্থী নেতাকর্মীরা।

ছবি : সংগৃহীত।

বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আসাদুজ্জামান কলেজের তহবিল থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন এবং শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায় করেছেন। তাঁরা জানান, বিগত গভর্নিং বডির সভাপতির সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চালিয়ে গেছেন।

বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা আব্দুল খালেক, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি ইয়াকুব রানা, ছাত্রনেতা মাহবুবুর রহমান মারুফ, শামীম আহমেদ, আরাফাত, নাফি সরকার ও রাজু আহমেদ।

তাঁরা আরও জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর পূর্বের গভর্নিং বডি বিলুপ্ত হয়ে গেলে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুকে অ্যাড হক কমিটির সভাপতি করা হয়। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির লিখিত অভিযোগ করেন। সভাপতি বাবলু তদন্ত প্রক্রিয়া শুরু করলে হঠাৎ গত ১৩ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠিতে তাঁকে অপসারণ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, অপসারণের আগে শহিদুল ইসলামকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, যা অন্যায় ও ন্যায়বিচারের পরিপন্থী।

সমাবেশে বক্তারা অবিলম্বে শহিদুল ইসলাম বাবলুকে সভাপতির পদে পুনর্বহাল এবং অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানকে অপসারণের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের বহু বছরের পুরোনো এ আয়োজনকে ঘিরে...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রোববার (২৪ মে) দুপুরে...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু...

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ...

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি...