আকবর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

শেরপুরে লেনদেন সংক্রান্ত বিরোধেই নৃশংস হামলা!

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে আকবর আলী ওরফে সাধু (৬০) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত মো. আব্দুল লতিফকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) সকাল পৌনে ১২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকার একটি ভুট্টার ক্ষেত থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত লতিফ একই ইউনিয়নের ধরমোকাম উত্তরপাড়া এলাকার মো. ওসমান গণির ছেলে এবং পেশায় তিনি রাজমিস্ত্রি। পুলিশ জানায়, শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহ তুরকান (রহ.) মাজার সংলগ্ন চারমাথা মোড়ে আকবর আলীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের ছেলে মো. শাহ জামাল (৩৫) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রবিবার (২৩ মার্চ) শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, “ঘটনাস্থল থেকে একটি লোহার দা, গায়ের চাদর, প্লাস্টিকের স্যান্ডেল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল লতিফের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। পরদিন সকালেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশি জিজ্ঞাসাবাদে লতিফ স্বীকার করেন, “নিহত আকবর আলীর সঙ্গে তার ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন সন্ধ্যায় তিনি কোমরে দা গুঁজে বের হন এবং আকবর আলীকে ফোন করে ডেকে আনেন।”

ওই দিন রাত ১০টা ৩০ মিনিটে গ্রামের আরিফের চায়ের দোকানে দুজনের দেখা হয়, সেখানে তারা চা পান করেন। রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ হলে তারা মাজার সংলগ্ন চারমাথা মোড়ে যান। “সেখানেই আকবর আলীর মাথায় ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপ দেন। আকবর আলী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে তিনি পালিয়ে যান।” – বলেন অভিযুক্ত লতিফ।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করি এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে চমকপ্রদ মন্তব্য করেছেন। তিনি বলেন, “মৃত্যুর আগেও মানুষ মুখে...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক স্বচ্ছ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই...

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে চমকপ্রদ মন্তব্য করেছেন।...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের...

রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে...

বগুড়ায় পারিবারিক বিরোধে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির সময়...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল...