সুবর্ণচরে গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

বিশেষ সংবাদ

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ডোগার বাজার এলাকার ছাবিদ আলী মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

নিহত ইয়াছিন আরাফাত উপজেলার কচ্ছপিয়া গ্রামের কৃষক খলিল উল্যার ছেলে। তিনি উপজেলার সৈকত সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেল গণমাধ্যমে বলেন, ছাবিদ আলী মেম্বারের বাড়ির একটি কাঠবাদাম গাছে উঠে ডাল কাটছিল ইয়াছিন। এ সময় তার বাবাও গাছের পাশে ছিলেন। গাছের ডাল কাটার এক পর্যায়ে ইয়াছিন গাছ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পরে স্বজনেরা লাশটি বাড়িতে নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত নামের এক তরুণের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...