নাশকতার মামলায় গ্রেপ্তার যুবক, স্ট্রোকে বাবার মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় লক্ষ্মীপুরে নাশকতার মামলায় সাইফ মোহাম্মদ আলী নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, এতে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে করে তার বাবা মো: সামছুল আলম মামুন মারা যান।
মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের কালুহাজী এলাকায় এ ঘটনাটি ঘটে।
সাইফ লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। তাকে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে বাবার জানাযার নামাজে অংশ নিতে একজন আইনজীবির জিম্মায় বুধবার বিকেল ৫টা পর্যন্ত সাইফকে জামিন দেয় আদালত।
সাইফের মা তাহমিনা আক্তার নাসরিন বলেন, সাইফের বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিলো না। এমনকি সে কোনো রাজনীতির সাথেও যুক্ত নেই।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ কালুহাজী সড়কে অবস্থিত তাদের নিজ বাসায় সাইফকে ধরতে আসে পুলিশ। সে সময়, সাইফ ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার বাবা সামছুল আলম মামুন পুলিশকে বাধা দেন।
তিনি পুলিশের কাছে জানতে চান, ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা কোনো ওয়ারেন্ট আছে কিনা। তবে পুলিশ কোনো জাবাব না দিয়ে সাইফকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় ছেলের দুঃখে কাতর ও আতঙ্কিত হয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সন্তানের মুক্তি চান তাহমিনা আক্তার নাসরিন।
নাশকতার মামলায় এক যুবকে গ্রেপ্তার করার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াছিল মজুমদার ফারুক জানান, নাশকতা ও বিস্ফোরক মামলায় সাইফ মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে।
তবে ইয়াসিনের বাবার মৃত্যুর বিষয়টি সকালে শুনেছি। সাইফ ছাড়া আরও ৪ জনকে আটক করা হয়েছে। সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

