বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের কলেজছাত্রের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র রিয়াসাদ হাসান রোহান (২০) নিহত হয়েছেন। রোববার (২১) দুপুর দেড়টার দিকে বি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াসাদ হাসান রোহান শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার রবিউল ইসলাম আশুর বড় ছেলে। তিনি শেরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহান ও তার বন্ধু মারুফ মোটরসাইকেলযোগে বগুড়া শহরে ঘুরতে যান। বাড়ি ফেরার পথে বি-ব্লক এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি চলন্ত ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই রোহান মারা যান। এ সময় তার বন্ধু মারুফ গুরুতর আহত হন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোহানের জানাজা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

