মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর

শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারীরা

বিশেষ সংবাদ

সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা অর্ধবেলা বাংলা ব্লকেড কর্মসূচিতে রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। বন্ধ হয়ে যায় সকল যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করতে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন।

বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলাভবন, ভিসি চত্বর হয়ে শাহবাগের দিকে আসেন। এ সময় মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। পরে ঢাবি ক্যাম্পাস থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এ সময় শিক্ষার্থীরা উপস্থিত হওয়ার আগেই পুলিশ শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে রাখে। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন।

উল্লেখ্য, বুধবার (১০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালের কর্মসূচি শুরুর পরেই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা দেওয়া হয়।

এই রায় দেওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা জানান, সরকারি চাকরিতে কোটার স্থায়ী সংস্কারের পরিপত্র জারির আগ পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...