রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালগঞ্জের

কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

বিশেষ সংবাদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৫ যাত্রীর মৃত্য হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন, মো: সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), তানিয়া আফরোজ (৩৫), ও সদর উপজেলার সুলতানশাহী এলাকার মোতালেব শেখের ছেলে মো: রইচ শেখ (২৪)। তারা সবাই বাসের যাত্রী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: আব্দুল্লাহ হেল বাকী কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ একবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রী নিহত ও ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবকে ঘিরে ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফয়েজ তৈয়্যব আদতে দেশে স্থায়ীভাবে থাকতেনই না।...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার সার্ভিস কর্মী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত...

নেদারল্যান্ডসে কর্মস্থলে ফিরেছেন ফয়েজ তৈয়্যব: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যবকে ঘিরে ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফয়েজ...

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর...

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে উদ্ধার কাজে যাওয়ার প্রস্তুতিকালে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার...

শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি, প্রতিনিধিত্ব করতে পারেন এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার পরিবর্তে ভারতের...

বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জর চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত...

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর...