নারায়ণগঞ্জের রূপগঞ্জ

৩২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজী টায়ারসের আগুন, ভবন ধসের শঙ্কা

বিশেষ সংবাদ

প্রায় ৩২ ঘণ্টা পর নেভানো সম্ভব হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ারস কারখানার আগুন। তবে ক্ষতিগ্রস্ত ৬ তলা ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে সকাল ৯টার দিকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: আনোয়ারুল হক৷

ভেতরের উত্তাপ থেকে আবারো আগুন ধরে যাওয়ার শঙ্কা আছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা চেষ্টার পর আপাতত অগ্নিশিখা নেভানো সম্ভব হয়েছে কিন্তু এখনো ভবনের ভেতরে উত্তাপ আছে। অল্প অল্প করে আগুন এখনো জ্বলছে।

ভবনটা বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেশ কয়েকটা জায়গায় সুরকির মতো হয়ে গেছে। ভেতরে ঢুকে কাজ করা সম্ভব হচ্ছে না। কেবল নিচতলার সিড়ি পর্যন্ত ঢোকা গেছে।

টার্ন টেবিল ল্যাডারের (টিটিএল) সাহায্যে ওই ভবনটির ছাদে এক দফায় তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেছেন, ছাদের কোনও অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি। এখনো ভবনটির ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আগুনটা যেহেতু নিয়ন্ত্রণে আনতে পেরেছি, সবকিছু বিবেচনা করে ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা হবে।

রবিবার (২৫ আগস্ট) ভোররাতে আ. লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন।

তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর-পরই স্থানীয় কিছু লোকজন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষজন জড়ো করে। পরে লোকজন তারাবো রূপসী এলাকায় গাজী টায়ারসের কারখানায় হামলা চালায় ও লুটপাট শুরু করে।

দিনভর লুটপাট করে রাত ৯টার দিকে কারখানাটিতে আগুন লাগিয়ে দেয় তারা। পরে সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: রেজাউল করিম।

মঙ্গলবার সকালে কারখানায় আগুন দেখা না গেলেও প্রচুর ধোয়া উড়তে দেখা গেছে। এদিকে ভোরবেলা থেকে থেমে থেমে বৃষ্টিও হয়েছে এ এলাকায়। এদিকে রবিবার রাতে লুট-পাটের সময় কারখানায় আসা আশপাশের অন্তত পৌনে ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা।

স্বজনরা সোমবার সারাদিন কারখানার সামনে নিখোঁজদের খোঁজে আহাজারি করেছেন। নিখোঁজের নাম-পরিচয় সেখানে দায়িত্বরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের কাছে দিয়েছেন স্বজনরা। মঙ্গলবার সকালেও গাজী টায়ারস কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা যায়৷

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।...

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এই সাময়িক...

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে। সফরকালে দুই দেশের সংসদীয় সহযোগিতা ও...

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা...

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের...

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে।...

বগুড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন...

বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আনা...