নরসিংদীতে

ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতসহ দুই গরু চোর আটক

বিশেষ সংবাদ

নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত সদস্য ও ২ গরু চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১টি ট্র্যাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত ৩টার দিকে শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামে রাত্রিকালীন টহল পুলিশের সহযোগিতায় এলাকাবাসী ৬ ডাকাত সদস্যকে আটক করে।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামসুল আরেফিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ডাকাতরা হলো, সদর থানার তেওবুনিয়া গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মো: মনির ( ৩০), পটুয়াখালী সদর থানার চরমইশাদী গ্রামের মো: রাজ্জাকের ছেলে মো: হাবিব (৪৫), একই থানার মেলীপাড়া গ্রামের মো: কাশেম হাওলাদারের ছেলে মো: হারুন (৩০), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাটারচর গ্রামের মো: তনু মিয়ার ছেলে মো: হিরন মিয়া (৩৫), একই জেলার শ্রীনগর থানার কামারগাঁও গ্রামেেেরাম: আব্দুর রাজ্জাকের ছেলে মো: রবিন (৩০) ও ফেনী সদর থানার নিচ কুনজরা গ্রামের বদির আলমের ছেলে মো: জাহাঙ্গীর (৩০)।

এ ছাড়াও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামে ২ গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। তারা হলো, বগুরার সোনাতলা থানার শালিকা গ্রামের মৃত আফতাব বেপারীর ছেলে মো: হারিজ (৩৮) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফাসিতলা গ্রামের মৃত রাহাত আলীর ছেলে রুহুল মো: আমিন (২৮)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো: শামসুল আরেফিন জানিয়েছেন, ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটকসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ১টি কাটার যন্ত্র, লোহার রড, স্লাইরেঞ্জ উদ্ধার করা হয়। ২ গরু চোরকেও আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...