বগুড়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

বগুড়ার শাজাহানপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি আশেকপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।

আহতদের মধ্যে আছেন বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুরের জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫) এবং কাহালু উপজেলার দোয়ারী গ্রামের রমজান আলীর ছেলে নয়ন (৪০)। আহত আরও দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই ফাহাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’ তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

