বগুড়ায় ট্রাকের চাপায় মা–ছেলের মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শেরপুর–ধুনট আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজের পূর্ব পাশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বথুয়াবাড়ি গ্রামের পলানের স্ত্রী রেবেকা খাতুন (২৬) এবং তার ছেলে হুজাইফা (৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ২টার দিকে ধুনট বাজার থেকে রেবেকা খাতুন তার চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বথুয়াবাড়ি ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রেবেকা খাতুন ও তার কোলে থাকা শিশু গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হারুনার রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। নিহত মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

