শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুরে

সরকারি জায়গা দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকী

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে সরকারি জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে কিছু ব্যক্তি। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করার কারণে এক সাংবাদিককে হত্যার হুমকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার (২৮ আগস্ট) রাতে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কয়েকজন গনমাধ্যমকর্মী শেরপুর বাসস্ট্যান্ডে ফলপট্টি এলাকায় সরকারি জায়গায় দখল করে স্থায়ী ঘর নির্মান সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য যান। সেখানে স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে “শেরপুরে সরকারী জমি দখল করে স্থাপনা নির্মান” শিরোনামে একটি সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

সেই সংবাদে জায়গা দখেলে জড়িত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরুর নাম উঠে আসে। এর জের ধরে গতকাল বুধবার সন্ধ্যায় উজ্জল ঘোষ (৩০) নামে একজন ব্যক্তি শেরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি দীপক কুমার সরকারকে ফোন করেন। তিনি মাহবুবুল আলম হিরুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি তাকে জবাই করে হত্যা করার হুমকী দেন।

এ বিষয়ে দীপক কুমার সরকার বলেন, “আমরা সরেজমিনে স্থানীয় জগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। অভিযুক্ত ব্যক্তিদের এবং স্থানীয় প্রশাসনের বক্তব্যও গ্রহণ করা হয়েছে। এতে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানাতে পারেন। এমনকি আইনের আশ্রয়ও নিতে পারেন। কিন্তু সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হত্যার হুমকী দেওয়া উদ্বেগজনক। আমরা সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু বলেন, “আমি কাউকে হুমকী দেওয়ার জন্য বলি নাই। কেউ যদি আমার নাম ব্যবহার করে কাউকে হত্যার হুমকী দিয়ে থাকে, তা দুঃখজনক। তবে এ বিষয়ে আমার কোন দায় নেই।”

হত্যার হুমকী দেওয়ার কথা স্বীকার করে উজ্জ্বল ঘোষ বলেন, “তখন আমার মানসিক অবস্থা ভালো ছিলো না। তাই অনিচ্ছাকৃত ভাবে খারাপ আচরণ করেছি। এজন্য আমি ক্ষমা প্রার্থী।”

এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোজাউল করিম বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। সার্বিক বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। প্রয়োজনে আগামীকাল বা পরশুও...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয়...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...