শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের তালিকাভুক্ত নারী ও পুরুষ কৃষকরা অংশ নেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান চাষের জন্য ৩ হাজার ৭০০ জন কৃষককে ৫ কেজি করে ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।

এছাড়া পাট চাষের জন্য ১৩০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। তিল চাষের জন্য উপজেলার ৫০ জন কৃষককে ১ কেজি তিলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির ৪টি এয়ার ফ্লো মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

প্রণোদনা বিতরণকালে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কৃষকদের কৃষি উৎপাদনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার পালাশন গ্রামে এই...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৩...

শেরপুরে কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে মাদার খেলা শুরু

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক কেল্লা পোশী মেলাকে সামনে রেখে গ্রামগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘মাদার খেলা’। শনিবার (২৩...

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায়...

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এবার এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে...

রামিসার ডিএনএ রিপোর্ট পেল পুলিশ, রোববারই আদালতে চার্জশিট জমার সম্ভাবনা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় রামিসার ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে...

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে আবারও...

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।...