শেরপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করা হয়েছে

সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শ্রীরামপুর পাড়ার সুনিল চন্দ্র মোহন্তের ছেলে শ্রী রাম চন্দ্র মহন্ত (রঘু) (৩০), তার মা মালতি রানী মহন্ত (৪৫), খামারকান্দি পূর্বপাড়া গ্রামের মোছাঃ রোকেয়া (৩৫) এবং পৌরশহরের হাটখোলা রোড এলাকার ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান (৪৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাম চন্দ্র মহন্ত ও তার মা মানতি রানী একটি ফৌজদারি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। একই মামলায় মানতি রানীকে ছয় মাসের কারাদণ্ডও দিয়েছিলেন আদালত। তারা দুজনেই দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

অন্যদিকে, ভিন্ন একটি মামলায় তিন মাসের সাজা হয় রোকেয়া বিবির। তিনিও গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন।

এদিকে, পৌরশহরের ব্যবসায়ী হাবিবুর রহমানের বিরুদ্ধে এক ব্যক্তি আদালতে সরাসরি একটি সিআর (নালিশি) মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত হাবিবুরকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে শেরপুর থানা পুলিশের একাধিক দল একযোগে অভিযান পরিচালনা করে। আগামীকাল মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের বহু বছরের পুরোনো এ আয়োজনকে ঘিরে...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রোববার (২৪ মে) দুপুরে...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু...

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ...

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি...