ভারতের বিভিন্ন রাজ্যের

বাঁধ ছাড়ায় মানুষ মরে, এটি প্রাকৃতিক দুর্যোগ নয়: সমন্বয়ক হাসিবুল

বিশেষ সংবাদ

ভারতের বিভিন্ন রাজ্যের বাঁধ ছাড়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে মানুষ মরলে, তা আর প্রাকৃতিক দুর্যোগ থাকে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: হাসিবুল ইসলাম।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি বিষয় নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্রবাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্যের বাঁধ ছাড়ায় পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে সেটিকে শুধু প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা ঢলের পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দেওয়াটা ভুল হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন বিষয়টি আরো স্পষ্ট করেন। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে, যে বিষয়টি সত্য, সেটা যেন আমাদের জনগণের সামনে তুলে ধরা হয়।

তিনি আরো বলেন, এখন একটি রাজনৈতিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমানে আমাদের দেশে একটি জাতীয় সংকট চলমান রয়েছে। এই জাতীয় সংকট নিরসনে সরকারের পাশাপাশি ছাত্র-জনতা থেকে শুরু করে প্রশাসনের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা শিক্ষার্থীরা গত ৬ দিন ধরে ত্রাণ সংগ্রহ এবং বিতরণের কাজ করছি।

টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ করি। বিকাশ, নগদ ও রকেটের মার্চেন্ট নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্টসহ সব জায়গায় জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। বাংলাদেশের মানুষ এক ও অভিন্ন। যেকোনো সংকট নিরসনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটি খুবই স্পষ্ট হয়ে গেছে।

আরেক সমন্বয়ক মো: লুৎফর রহমান বলেন, গত ৬ দিনে আমাদের নগদ অর্থ সংগ্রহ হয়েছে মোট ৫ কোটি ৭৩ লক্ষ ৯৯ হাজার ৬৯০ টাকা। বিকাশ, রকেট ও নগদে জমা হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা, এটি আরো বেশি হবে। যে পরিমাণ ত্রাণ আসছে সেগুলো আমরা প্যাকেজিংয়ের পর সারা দেশের বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছি।

আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: ফারুক ই আজম বলেন, বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে। তবে এর ফলে এখন পর্যন্ত নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা জানালেন নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আম্মারের অশ্লীলতা কি পরিবারের ঐতিহ্যের অংশ? প্রশ্ন ছাত্রদল নেত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রনেতা। এ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস...

দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, বৃষ্টি...

ওয়াশিংটনে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নিন্দা জানালেন নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায়...

আম্মারের অশ্লীলতা কি পরিবারের ঐতিহ্যের অংশ? প্রশ্ন ছাত্রদল নেত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রনেতা। এ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা...

দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর...

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব—এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক...

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী...

সুজনের নজরে শেরপুরের ১০ কিশোর: ২ বছরের ফ্রি প্রশিক্ষণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে সাত শতাধিক উদীয়মান ক্রিকেটারের...