অন্বেষণ ডেস্ক :

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে খুন হয় ছাত্রলীগ নেতা আরিফ

বিশেষ সংবাদ

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে পৌরসভার সাবেক কাউন্সিলর মো: জহুরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা আরিফ মন্ডলকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর খুনিরা ঢাকার কাকরাইল মসজিদে গিয়ে আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বগুড়া জেলা পুলিশ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকার কাকরাইল মসজিদে অভিযান চালিয়ে আসামীদের আটক করে।

আটককৃতরা হলো বগুড়া শহরের নিশিন্দারা পূর্ব খাঁপাড়া এলাকার মো: মিলু শেখের ছেলে সাকিব শেখ (২৩), মো: হাতেম আলীর ছেলে হিমেল শেখ (২৪) এবং একই এলাকার সানমুন শেখ ওরফে সালমন (২৪)।

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে খুনের বিষয়ে বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার বলেন, গত ৫ ডিসেম্বর রাত ১০টার দিকে বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো: জহুরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা আরিফকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এর আগে গত ৭ অক্টোবর আরিফের ভাগ্নে মুহিমের সঙ্গে কিছু কথা-কাটাকাটি হয় সাকিবের। এর জেরে আরিফ ছুরিকাঘাতে আহত করে সাকিবকে। এ ঘটনায় সাকিবের বাবা মো: মিলু বাদী হয়ে আরিফের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পরে আরিফকে থানা পুলিশ আটক করে আদালতের রায় শুনানির মাধ্যমে কারাগারে পাঠায়। কিছুদিন পরে সে জামিনে মুক্ত হয়।

আরিফ জামিনে মুক্ত হলে সাকিব ও তার সঙ্গীরা মিলে তাকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৫ ডিসেম্বর রাত ১০টার দিকে শহরের সুলতানগঞ্জ পাড়ার আরজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে হাসুয়া, লোহার রড ও এসএস পাইপ নিয়ে গোপনে আরিফের জন্য অপেক্ষা করতে থাকে। আরিফ ঘটনাস্থলে পৌঁছানোর পর তার পথরোধ করে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সাকিব ও তার সঙ্গীরা।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার টিম, এন্টি টেররিজম ইউনিট ও গোয়েন্দা বিভাগের সহযোগিতায় আসামীদের আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই একমাত্র পূর্ণ সাক্ষী, অন্যরা আংশিক সাক্ষী।বৃহস্পতিবার...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও...

শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬।...

বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই...

আগামী দুই মাস পেট্রল-অকটেনে সংকট হবে না: জ্বালানি বিভাগ

দেশে আগামী দুই মাস পেট্রল ও অকটেন সরবরাহে কোনো...