অন্বেষণ ডেস্ক :

বাবাকে বাঁচাতে যাওয়ায় ১০ বছরের শিশুকে হত্যা করেছে সন্ত্রাসীরা

বিশেষ সংবাদ

বাবাকে বাঁচাতে যাওয়ায় ১০ বছরের শিশুকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নরসিংদীর শিবপুরে বাবা মানিককে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশা করে তুলে নিয়ে যাচ্ছিল সন্ত্রাসীরা। বাবা মানিককে বাঁচাতে দৌড়ে আসে ১০ বছরের ছেলে মিলন। এ সময় সন্ত্রাসীরা শিশুটিকে সিএনজিচালিত অটোরিকশা চাপা দিয়ে চলে যায়। এতে নিহত হয় মিলন।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিবপুর উপজেলার মানিকদী দড়িপারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মিলনের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার আরজি শেখ সিন্দুর গ্রামে। মিলন তার পরিবারের সাথে মানিকদী দড়িপারা গ্রামে এএমএল নামে ১টি ইটভাটায় বসবাস করতো।

বাবা মানিক বলেন, কিছুদিন ধরে তিনি মানিকদী গ্রামের এএমএল ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন। পাশের অন্য ১টি ইটভাটায় লেবার সরদার হিসেবে কাজ করেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মো: মিজান।

তিনি আরও বলেন, মানিকের সাথে মিজানের দাদন ব্যবসা নিয়ে পুরনো শত্রুতা ছিল। এর জের ধরে শুক্রবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় মানিককে তুলে নিয়ে যেতে এএমএল ইটভাটায় ভাড়াটে সন্ত্রাসী পাঠায় মিজান। এ সময় তারা মানিককে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তি হয়। এ দৃশ্য দেখে মিলন বাবাকে বাঁচাতে দৌড়ে যায়।

এ সময় সন্ত্রাসীরা অটোরিকশা দিয়ে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় আকাশ নামে ১ সন্ত্রাসীকে আটক করে মানিক। পরবর্তীতে মানিকের চিৎকার শুনে ইটভাটার লোকজন এসে আহত মিলনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আটককৃত আকাশকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাবাকে বাঁচাতে যাওয়ায় ১০ বছরের শিশুকে হত্যার বিষয়ে শিবপুর মডেল থানার (ওসি) মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটকের অভিযান চলছে।

তিনি আরও বলেন, শনিবার (০৯ ডিসেম্বর) সকালে মিলনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

মালদ্বীপে ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...