অন্বেষণ ডেস্ক :

বিএনপি’র আমীর খসরু ও জহিউদ্দিনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বিএনপি’র আমীর খসরু ও জহিউদ্দিনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ সদস্য আমিনুল পাভেজ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (০৩ নভেম্বর) বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন (স্বপন) এর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত।

শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনের আইনজীবীরা জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ (অক্টোবর) নয়াপল্টনে বিএনপির সমাবেশের দিন। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিএনপির নেতা-কর্মীদের হামলায় সঙ্গে আমিরুল হক নিহত হন। বিএনপি’র আমীর খসরু ও জহিউদ্দিনের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদনে পুলিশ বলেছে, ওই হত্যার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

আমিরুল হত্যা মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিনকে এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। দলটির চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বিভিন্ন সময়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠকে তাঁকে দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের হামলায় কনস্টেবল আমিরুল হক নিহত হন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ মে) দুপুরে...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের বহু বছরের পুরোনো এ আয়োজনকে ঘিরে...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রোববার (২৪ মে) দুপুরে...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে...

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ...