অন্বেষণ ডেস্ক :

মাইক্রোবাসে যুবদল নেতাকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে গেল সন্ত্রাসীরা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

মাসুদ রানা লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। বিলমাড়িয়া ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ছিলেন মাসুদ রানা।

মাইক্রোবাসে যুবদল নেতাকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে গেছে সন্ত্রাসীরা। নাটোরের লালপুরে মাইক্রোবাসে তুলে নিয়ে মাসুদ রানা (৩৫) নামের এক যুবদল নেতাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ১০ কিলোমিটার দূরে ফেলে রেখে গেছে।

শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজারে ঘটনাটি ঘটে। গুরুতর আহত হন মাসুদ রানা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাসুদ রানা লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন মাসুদ রানা।

স্থানীয়রা জানান, মাসুদ রানা প্রতিদিনের মতো বিলমাড়িয়া বাজারে নিজের দোকান বন্ধ করে অন্য একজন ব্যবসায়ীর সঙ্গে নাগসোশা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে বাজারের পশ্চিম পাশের সড়কে ১টি মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। তিনি ওই মাইক্রোবাসের পাশে গেলে তাকে ছয় সাতজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে থানায় যাওয়ার জন্য মাইক্রোবাসে উঠতে বলেন।

কারণ, জানতে চাইলে তারা তাকে জোর পূর্বক মাইক্রোবাসে উঠিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে। প্রায় ঘণ্টাখানেক পর তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এ সময় তার ডান পা ও ডান হাতের নিচের অংশ কুপিয়ে রগ কেটে নেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনেরা। পরে তাকে সেখানে ফেলে রেখে চলে যায় মাইক্রোবাসটি।

পথচারীরা মাসুদ রানাকে পড়ে থাকতে দেখে তার পকেটে থাকা মুঠোফোন থেকে স্ত্রীর নম্বর সংগ্রহ করে ফোন দিয়ে ঘটনাটি জানান। তখন তিনি ও তার পরিবারের লোকজন জানতে পারেন মাসুদ রানাকে অপহরণের স্থান থেকে ১০ কিলোমিটার দূরে গোপালপুর মহিলা কলেজের সামনে ফেলে রাখা হয়েছে। তার পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক খোরশেদ আলম জানান, মাসুদ রানার ডান পায়ের হাঁটুর নিচে ও ডান হাতে কুপিয়ে জখম করা হয়েছে। মাথাতেও আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাসুদ রানার সঙ্গে এক স্বজন জানান, মাসুদ রানা বিএনপির একজন সক্রিয় কর্মী। দুর্বৃত্তরা তার হাত–পায়ের রগ কেটে দিলেও তার কাছে থাকা টাকা-পয়সা নেয়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, এ ব্যাপারে শনিবার সকাল পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বাংলাদেশ...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ মে) দুপুরে...

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি পদত্যাগপত্র...

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি মুক্ত হয়নি: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। দেশের ভেতরে ও...

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে...