রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

অভিনেত্রী পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বিশেষ সংবাদ

অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সেমাবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার নিজ বোন ফিরোজা পারভীন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৪ বোন ও দুই ভাইয়ের মধ্যে অভিনেত্রী পপি সবার বড়। খুলনা নগরের সোনাডাঙ্গা থানা এলাকায় তাদের পৈতৃক বাড়ি রয়েছে। গত কয়েক বছর ধরে অন্য ভাই-বোনদের বঞ্চিত করে ওই বাড়ি দখলে নেওয়ার চেষ্টা করছেন পপি।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িটি দখলে নিতে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপন নামের এক ব্যাক্তিসহ সেখানে যান পপি। এ সময় মা, ভাই-বোন বাধা দিলে ফিরোজাসহ সবাইকে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন পপি ও তার স্বামী।

অভিনেত্রী পপির বোন ফিরোজা পারভীন বলেন, পপি ভাই-বোনদের বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি পুরোটাই দখল করতে চান। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি তাদের বাবা মারা গেছেন। এরপর থেকেই পৈতৃক সম্পত্তি নিজেদের দখলে নিতে বিভিন্ন কার্যক্রম করেন পপি। সম্পত্তি দখল নিতে বাধা দেওয়ায় মা, ভাই-বোনদের হত্যার হুমকি দিয়েছেন পপি ও তার স্বামী।

এসব অভিযোগকে মিথ্য দাবি করে চিত্রনায়িকা পপির বিশেষ সহকারী কল্লোল মজুমদার পপির পক্ষ থেকে গণমাধ্যমে বলেন, কোনও সম্পত্তি দখল নিতে সেখানে যাওয়া হয়নি
ওই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। পপির বাবার বাড়ির পেছনে তার নিজের জমি আছে। তবে সেখানে বিদ্যুৎ ও পানির লাইন নিতে দিচ্ছেন না তার বোন ও ভাইয়েরা। গতকাল লাইন নিতে বিদ্যুতের লোকজনসহ তারা সেখানে গিয়েছিলেন। তবে পপির ভাই-বোনেরা সেই বিদ্যুতের মিটার ছিনতাই করে নিয়ে যান। এর বাইরে আর তেমন কোনও ঘটনা ঘটেনি।

জিডির বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, কেউ...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি ইন্ডাস্ট্রি নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা এবং...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান। মৃত্যুকালে তার...

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ...

দুই দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টানা দুই...