মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

আমি তো সানি লিওন না: অভিনেত্রী শিরিন শিলা

বিশেষ সংবাদ

আমি তো সানি লিওন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার উঠতি নায়িকা শিরিন শিলা। চলচ্চিত্রের পর্দায় এ অভিনেত্রীকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছে। নিজের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শিরিন শিলা

সম্প্রতি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এই অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে দাবি করা হয়েছে, সরকার পতনের পর থেকে যুবলীগের এক শীর্ষ নেতার সাথে গা ঢাকা দিয়েছেন শিরিন শিলা।

এছাড়া এ নায়িকার বিলাসী জীবন যাপন, তার আয় এবং বিদেশ সফর নিয়েও তোলা হয় নানা রকম প্রশ্ন। এর পাশাপাশি দাবি করা হয়েছে, এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সাথেও যুক্ত রয়েছেন। এ বিষয়গুলো নিয়ে শিরিন শিলা চরমভাবে ক্ষেপেছেন। তবে প্রথমদিকে এসবে নজর না দিলেও বাধ্য হয়ে এখন আইনের আশ্রয় নিতে হচ্ছে এ অভিনেত্রীকে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছেন শিরিন শিলা।

যেখানে শিরিন শিলা বলেছেন, ‘প্রায় ৬/৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে কয়েকজন নায়িকার সাথে আমার নাম উঠে এসেছিলো। সেটাই এখন আপনারা আবারো টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এক যুবলীগ নেতার সাথে আমার সখ্যতা রয়েছে। তাদের সাথে আমি বিদেশ সফরে গেছি। যে কারণে সরকার পতনের পর আমি গা ঢাকা দিয়েছি।’

তাদেরকে মিথ্যা প্রমাণ করে এ অভিনেত্রী বলেছেন, ‘দেখুন, আমি আমার বাসাতেই আছি। গা ঢাকা কেন দিবো? আর এখানে যাদের কথা বলা হচ্ছে, আমার জানামতে তারা এখন জেলে রয়েছেন। তাদের কারো কাছে আমেরিকার ভিসা নেই। বাইরে গেলে আমি শুধু আমেরিকাতেই যাই। গত ৬/৭ বছর আগে আমি কখনো দুবাই কিংবা অন্য কোনো দেশে যাইনি। শুধুমাত্র আমেরিকায় গিয়েছি। সেখানে তাদের সাথে বিদেশ সফরের কোনো প্রশ্নই আসে না।’

প্রশ্ন ছুঁড়ে শিরিন শিলা আরো বলেছেন, ‘আর একটা কথা, আমি নাকি পর্নোগ্রাফির সাথে জড়িত রয়েছি। যদি এসবের সাথে জড়িত থাকি তাহলে আমি কীভাবে একজন অভিনেত্রী হলাম। আমি তো সানি লিওন নই। আমি অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনও ভিডিও কিংবা লিংক থাকে, তাহলে আজও কেনো সেটা প্রকাশ পায়নি?’

অভিনেত্রী বলেন, ‘আমি একটি ভদ্র ফ্যামিলির মেয়ে। কয়েকটি ভিডিওতে দেখলাম আমাকে দেহব্যবসায়ী বলা হচ্ছে। এসব কথা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। আমি জানিনা আমাকে নিয়ে কারা এসব মিথ্যা নিউজ করছে, তবে যারা এসক করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনুনাগত ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে শিরিন শিলা আরো জানিয়েছেন, নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করে সামাজিকভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিলিয়ে মোট ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় মামলা করেছেনে এ অভিনেত্রী। এর পাশাপাশি মামলার প্রস্তুতিও নিচ্ছেন।

শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আঁচল আঁখি, মধুয়া মধু, কিশোর, বড়দা মিঠুসহ আরো অনেকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা...