অন্বেষণ ডেস্ক :

মার্কিন এআই ফার্ম ওপেনএআই’য়ের সিইও অল্টম্যান পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন

বিশেষ সংবাদ

মার্কিন এআই ফার্ম ওপেনএআই’য়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান পুরুষ সঙ্গী অলিভার মুলহেরিনকে বিয়ে করলেন। সম্প্রতি সমুদ্রের তীরে আয়োজিত অনুষ্ঠানে তাদের আংটি বদলের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভাইরাল হওয়া ছবিতে অল্টম্যান ও মুলহেরিনকে সমুদ্রের তীরের এক মনোরম স্থানে আংটি বিনিময় করতে দেখা যায়। বিবাহের ছবিগুলো মুলহেরিন তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট থাকায় তা যাচাই করা যায়নি।

স্যাম অল্টম্যান তাদের বিয়ের খবরটি এনবিসি নিউজের মাধ্যমে নিশ্চিত করেছেন। ছবিতে সমুদ্রের তীরে পামগাছে ঘেরা একটি খোলা জায়গায় অল্টম্যান ও মুলহেরিনকে আংটি বদল করতে দেখা গেছে। এ অনুষ্ঠানে ১২ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন। তবে সমুদ্রতীরবর্তী এ আয়োজিত অনুষ্ঠানস্থলের নাম প্রকাশ করা হয়নি।

মুলহেরিনের সাথে তার সম্পর্ককে সবসময় মিডিয়ার থেকে দূরে রেখেছেন অল্টম্যান। তারা গেল বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়ে একসাথে ফ্রেমবন্দী হয়েছিলেন।

গুঞ্জন শোনা গেছে, অল্টম্যান ও তার প্রেমিক অলিভার মুলহেরিন শীঘ্রই সন্তান নিতে চান। অল্টম্যান ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা (সিইও)। এ প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটির উদ্ভাবক। অল্টম্যান ২০১৫ সালে ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের কয়েকজন ধনকুবেরের সাথে যৌথভাবে মার্কিন এআই ফার্ম ওপেনএআই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ২০২৩ সালে টাইম ম্যাগাজিন তাকে ‘সিইও অব দ্য ইয়ার’ ঘোষণা করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এই সাময়িক...

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে। সফরকালে দুই দেশের সংসদীয় সহযোগিতা ও...

বগুড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক...

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর শহরের বেশকয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের...

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এর স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে।...

বগুড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন...

বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আনা...

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে আল্টিমেটাম দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে...