দুর্নীতির মামলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে

বিশেষ সংবাদ

দুদকের দায়ের করা দুর্নীতির দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার দুটি পৃথক বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তুহিন। কিন্তু বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক ও প্রদীপ কুমার রায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন। শুনানিকালে তার পক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন উপস্থাপন করেন। আদালতে এ সময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী শেখ সাকিল আহমেদ রিপনসহ অন্যান্যরা

শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করলেও কারাবিধি অনুযায়ী ডিভিশন, প্রয়োজনীয় চিকিৎসা, ব্যক্তিগত যানবাহনে যাতায়াত এবং পরোয়ানা ফেরতের আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাহরিন তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় দুটি পৃথক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে কর ফাঁকির মামলায় আদালত তাকে দুইটি ধারায় তিন ও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে এই দুই সাজা একত্রে চলার বিধান থাকায় তুহিনকে সর্বোচ্চ পাঁচ বছর সাজা ভোগ করতে হবে।

একই বছরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে আরও ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকে দীর্ঘ সতেরো বছর পলাতক থাকার পর মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ফের আলোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত একজন সাবেক এমপির এত দীর্ঘ সময় পর আত্মসমর্পণ বিচারব্যবস্থা ও রাজনৈতিক বাস্তবতায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...