কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি লেখেন, “এখন শুধু এটুকুই বলার বাকি—আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।”
সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক জোটের মধ্যে টানাপোড়েন বেড়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো অভিযোগ করছে, সরকার সংবিধান সংস্কার ও গণভোটের ভিত্তিতে নতুন কাঠামো বাস্তবায়নে বিলম্ব করছে।
বিরোধী দলগুলোর দাবি, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারই বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের পথ হতে পারে। অন্যদিকে সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করেননি।


