অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগের কারণ জানা গেল

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেয়ে গেছে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে। লাল ব্যাকগ্রাউন্ডের উপর #wearenahid লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বিভিন্ন সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা

জানা যায়, উপদেষ্টা নাহিদ ইসলামের বিষয়ে বেশে কয়েকটি অপপ্রচার চালানো হয়েছে। কে বা কারা এই অপপ্রচার চালিয়েছে তা এখনও জানা যায়নি । মূলত এসব কারণেই ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন তার সমর্থক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

Sponsored Link

সম্প্রতি এনআইবির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ স্বাক্ষরিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে উপদেষ্টা নাহিদ বলেন, এসব তথ্য অসত্য এবং আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নিজ ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এই বিষয়ে একটি পোস্ট করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পোস্টে তিনি লিখেন, গত ১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরই বাতিল করা হয়। সুপারিশকৃত গোপন নথির ছবিটি যারা পেয়ে যায় তাদের নিকট বাতিলকৃত প্রকাশ্য নোটিশটির কথা অজানা থাকার কথা না। এরপরেও যেকোনো মূল্যে অসত্য তথ্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।

Sponsored Link

তিনি আরও লিখেছেন, মূলত আওয়ামী লীগ বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন। কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার সঙ্গে সঙ্গেই উনার নিয়োগ বাতিল করা হয়। এটি গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত রয়েছেন।

আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে নির্যাতনের স্বীকার নাহিদের একটি জখমের ছবি পোস্ট করে সমন্বায় হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, গত ১৬ বছরে বাংলাদেশের অবস্থা এমনই ছিল। যারা শেখ হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে, যেমন রক্তপাত, নির্যাতন, জোরপূর্বক গুম, হত্যা আরও অনেক কিছু। শেখ হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত আবারও একই বিধ্বংসী পরিণতি ঘটবে। ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশ নাহিদ। আমরা নাহিদ। জুলাই ৩৬, ২০২৪।

Sponsored Link

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। এতে নাহিদ ইসলামকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছেন জবি শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জবি শিক্ষার্থীরা হল আন্দোলনের শুরু থেকেই দিয়ে আসছিলেন। মূলত এসব স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ করে দেওয়া হয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ করে নয়।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link