অটিস্টিক শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অটিস্টিক শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় আশার আলো অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় ও নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬০ জন অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
অটিস্টিক শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) মোঃ শরিফুল ইসলাম খান, জেলা তথ্য অফিস নওগাঁর উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা লাইব্রেরিয়ান এস এম আসিফ, বিশিষ্ট চিকিৎসক মাইনুল হক দুলদুল, আশার আলো অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চকলেট বিতর্কে সাবেক মন্ত্রী কামরুল, পুলিশকে ‘বেয়াদব’ বললেন আদালতে
Η Εμπειρία του Bizzo Greece: Μια Νέα Εποχή στο Online Casino

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১

শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় গ্রেফতার ৪

চট্রগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের

খাগড়াছড়ির রামগড়ে বালুর গর্তে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

জবি শিক্ষার্থীর আত্মহত্যায় সহপাঠীকে গ্রেপ্তারের নির্দেশনা

