কেন্দ্রে ভোট কারচুপি করা হলে কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করা হবে: সিইসি

ভোট কারচুপি হলে কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করা হবে: ইসি। কোনো কেন্দ্রে যদি ১টি ভোটও এদিক-সেদিক হয়, তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে বলে জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো: কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (২৩ ডিসেম্বর) বরিশালে রিটার্নিং কর্মকর্তার এক সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
কেন্দ্রে ভোট কারচুপি করা হলে কেন্দ্র তাৎক্ষণিক বন্ধের বিষয়ে সিইসি জানান, সকলেই এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইছে। তাই আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে বিঘাত ঘটলে ছেড়ে দেওয়া হবে না কাউকে।

দুর্নীতি করে জিততে হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি জানান, সিষ্টেমের প্রতি সবাইকে বিশ্বাস রাখতে হবে। কেন্দ্রেই ভোটের ফলা-ফল ঘোষণা করা হয়। প্রার্থীরা ঘরে বসেই তা জানতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা কোনোভাবে ভোট পাল্টাতে পারেন না।
সিইসি আরও জানান, বিভিন্ন কারণে এবার ভোট নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আসছে। প্রার্থীদের সহায়তায় এবার দ্বদশ জাতীয় নির্বাচন সফল করা নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। বরিশালের ছয় নির্বাচনী এলাকার প্রার্থীরা এ সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো: শওকত আলী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো: জাহাংগীর আলম, পুলিশ কমিশনার মো: জিহাদুল কবির, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

ত্রয়োদশ নির্বাচনে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির

বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১, শেরপুরে নামল ৫ প্লাটুন বিজিবি

সাংবাদিকদের আলটিমেটামের পর কার্ড ইস্যুতে নিয়মে বদল আনল ইসি

ভোট গ্রহণে ব্যয় ৩১০০ কোটি টাকা, আইনশৃঙ্খলা খাতেই যাচ্ছে ১৫০০ কোটি

পাবনা-১ ও ২ ভোট স্থগিতের খবর সঠিক নয়: নির্বাচন কমিশন

পাতানো নির্বাচনের চেষ্টা, রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ

শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে: ইসি

নির্বাচন ইসির বিষয়, আমার নয়: এম সাখাওয়াত হোসেন

