ঢাকাসহ দেশের ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা

ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (০২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, দিনাজপুর,বগুড়া, রংপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ দেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি. মি বেগে ঝড়-বৃষ্টির আভাস

