ঢামেক হাসপাতালের ফুটপাত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

ঢামেক হাসপাতালের ফুটপাত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং গেট সংলগ্ন ফুটপাত থেকে এক মৃত নবজাতকের (কন্যা) মৃতদেহ উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালের ফুটপাত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: বজলুর রহমান বলেন, শনিবার (১৮ নভেম্বর) সকালে ট্রিপল নাইনের সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং গেট সংলগ্ন ফুটপাত থেকে লাল শপিং ব্যাগে পেঁচানো ১দিন বয়সী এক নবজাতক (কন্যা) সন্তান এর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি জরুরি বিভাগে নিয়ে মৃত্যু নিশ্চিত হয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়।
কে বা কারা নবজাতক টিকে ফেলে রেখে গেছে তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জাানান মো: বজলুর রহমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

